ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক পাচার কালে সোমবার রাতে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবার (২২ জুন) সকালে গ্রেফতারকৃতকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


গ্রেফতারকৃত আবুল কালাম (৬০) উপজেলার রসুলপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে। গফরগাঁও থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )অনুকূল সরকার জানান, উপজেলার রসুলপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক পাচার করার সময় আবুল কালামকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। 


মঙ্গলবার দুপুরে মাদক মামলা দিয়ে তাকে ময়মনসিংহ জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলেও জানান তিনি ।

ads
ads
ads

Our Facebook Page

↑